Wednesday, April 8, 2026

কিন্নরে ধস : সকালে উদ্ধার আরও ২ টি মৃতদেহ

Date:

Share post:

যত সময় এগোচ্ছে, যত দ্রুত উদ্ধারের কাজে এগোচ্ছে , ততই বাড়ছে মৃতের সংখ্যা । হিমাচল প্রদেশের কিন্নরে ধসের (Himachal, Kinnaur landslide) এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৫। ভূমিধসের জেরে পর্যটক বোঝাই যে বাস ও গাড়িগুলি আটকে পড়েছিল, সেগুলি দ্রুত সরানোর কাজ চলছে । সেখান থেকেই এ দিন সকালে আরো দুটি মৃতদেহ উদ্ধার করা হল। এখনো পর্যন্ত মোট ১৫ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হল । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সেনা জওয়ানরা এবং আইটিবিপি কর্মীরা(Indian Army & ITBP)।

 

ঘটনাটি ঘটেছিল বুধবার দুপুরে। বুধবার ১২টা ৪৫ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের কিন্নর জেলার নেইগাল সারিতে ধস নামে। ধসের জেরে আটকে পড়ে হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। কিছুক্ষণের মধ্যেই ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে দেন জওয়ানরা । বুধবার রাত পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ১১টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। জানা গিয়েছে, ধসের জেরে ট্রাকটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বাসের অর্ধেক অংশও নিখোঁজ । বাস ও পাথর চাপা পড়া গাড়ি মিলিয়ে কমপক্ষে ২৫ থেকে ৩০জন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকার্য শুরু হতেই খোঁজ মেলে বাসটির। রাস্তা থেকে ৫০০ মিটার নীচে ও সুতলেজ নদী থেকে ২০০ মিটার উপরে আটকে ছিল সেখান থেকেই এদিন সকালে দেহ উদ্ধার করা হয়েছে।

advt 19

 

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...