Wednesday, April 8, 2026

মালদহে ভূতনির চরে গঙ্গার বাঁধ ভেঙ্গে জল ঢুকছে , প্লাবিত বহুগ্রাম

Date:

Share post:

মলদহে (Maldah) বন্যা পরিস্থিতির (flood situation) অবনতি। ভূতনির কেশবপুরে ভাঙলো গঙ্গার বাঁধ। অস্থায়ী বাঁধের মাধ্যমে জল আটকানোর চেষ্টা চলছে।বন্যা পরিস্থিতি মোকাবেলায় ব্লক উন্নয়ন আধিকারিক, কর্মী ও সেচ দপ্তরের সমস্ত স্তরের কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিলের নির্দেশ জেলা প্রশাসনের।

ইতিমধ্যেই মালদহে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গার জল। জল বাড়ছে জেলার আরো দুই প্রধান নদী ফুলহার ও মহানন্দার। ইতিমধ্যেই গঙ্গার জলে প্লাবিত হয়েছে রতুয়া-১ নম্বর ব্লক ও মানিকচক ব্লকের ২৫ টি গ্রাম।

জলবন্দি কয়েক হাজার মানুষ।

মানিকচকের গদাইচর ও নারায়নপুর চর থেকে মানুষকে সরানোর কাজ শুরু করেছে করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির গুলিকে।

এরই পাশাপাশি কালিয়াচক-৩ নম্বর ব্লকে পাল্লা দিয়ে চলছে ভাঙ্গন। ভাঙ্গন কবলিত এলাকার থেকে মানুষকে ত্রাণশিবিরে স্থানান্তর করা হয়েছে।

advt 19

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...