Saturday, June 27, 2026

ফের “বিভ্রান্তিকর” বক্তব্য মুকুলের! কৌশল নাকি অন্য কিছু?

Date:

Share post:

বিজেপির টিকিটে জেতা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের সাম্প্রতিক ভূমিকায় ক্রমেই তৈরি হচ্ছে ধোঁয়াশা! যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে,

অসংলগ্ন কথা না পুরোটাই মুকুলের কৌশল?

বিধায়ক হিসেবে মুকুল রায় এখনও বিজেপির। আবার PAC চেয়ারম্যান হিসেবেও বলছেন তিনি নাকি বিজেপি বিধায়ক হয়েই মনোনীত! আবার বিজেপির অভিযোগ, মুকুল রায় দলবদল করে এখন তৃণমূলে। তাহলে কেন প্রথা ভেঙে কৃষ্ণনগরের বিধায়ক পিএসসি চেয়ারম্যান করা হলো। এমনকী, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা।

PAC চেয়ারম্যান হিসেবে নিজেকে যখন বিজেপির বিধায়ক দাবি করছেন, ঠিক তখনই একেবারে উল্টো ভূমিকায় দেখা তাঁকে দেখা যাচ্ছে ত্রিপুরা প্রসঙ্গে। ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদের উপর আক্রমণের অভিযোগে সে রাজ্যের বিজেপির সমালোচনাই করেছেন মুকুল রায়। সেই সঙ্গে আগামী নির্বাচনে ত্রিপুরায় ঘাস-ফুল শিবিরের সম্ভাবনার কথা তুলতে তিনি বলছেন, আগের থেকে ভাল ফল তো হবেই তৃণমূলের।

আরও পড়ুন:অবসরের বয়স বেঁধে সিপিএমের সংগঠনে বিমান বসুদের বিদায় নিশ্চিত করলেন সীতারাম

আবার উপনির্বাচনের প্রসঙ্গ তুলতেই মুকুলের গলায় অন্য সুর। বলছেন বিজেপির হয়ে দাঁড়ালে ভোটে জিতবেন কিন্তু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে তিনি জিতবেন কি না তা ঠিক করবেন মানুষই। অর্থাৎ, তখন তিনি বিজেপি হিসেবে তুলে ধরছেন।

আবার ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক প্রশ্নে তিনি নিজেকে বলছেন তৃণমূল নেত। দল তাঁকে সেখানে পাঠালে হবেন, এমনই মন্তব্য করছেন মুকুল। ফলে তাঁর ভূমিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...