Sunday, April 12, 2026

মাত্র ২৮ বছর বয়সে অবসর নিলেন উন্মুক্ত চাঁদ

Date:

Share post:

দেশের ক্রিকেট থেকে অবসর নিলেন উন্মুক্ত চাঁদ( Unmukt Chand)। মাত্র ২৮ বছর বয়সে অবসর নিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। যার ফলে দেশের জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না তাকে।  নতুন কিছু শুরু করতেই এমন সিদ্ধান্ত নেন উন্মুক্ত।

এদিন টুইটারে উন্মুক্ত লেখেন, “কী ভাবে এই লেখার শুরু করব, তা বুঝতে পারছি না। ভারতের হয়ে আর কোনও দিন খেলব না, এটা ভাবলেই যেন কেমন লাগছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তবে আমার নতুন পথ নিশ্চয়ই খুব আকর্ষণীয় হবে। নতুন ইনিংস শুরু করব। নতুন ভাবে সব কিছু শুরু করব। আশা করব সেখানে আমার সেরাটা দিতে পারব।”

তবে এখানে নতুন ইনিংস বলতে অনেকেই মনে করছেন উন্মুক্ত বিভিন্ন বিদেশি লিগ খেলার কথা বলছে। বিদেশি লিগ খেলতে গেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি প্রয়োজন হয়। সব ক্ষেত্রে তা পাওয়াও যায় না। তাই অনেকের মতে ঠিক এই কারণে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেন উন্মুক্ত।

আরও পড়ুন:এএফসি কাপ খেলতে শনিবার মালদ্বীপ উড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান

 

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...