Saturday, June 27, 2026

এএফসি কাপ খেলতে শনিবার মালদ্বীপ উড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান

Date:

Share post:

এএফসি কাপ ( Afc cup) খেলতে শনিবার মালদ্বীপ উড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রায় দু’সপ্তাহের প্রস্তুতি সেরে শনিবার সকালে মালদ্বীপের বিমান ধরবেন অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল।

প্রায় দু’সপ্তাহ রয় কৃষ্ণা, প্রীতম কোটালদের ফিটনেস বাড়ানোর পাশাপাশি বল পজিশন, পাসিং ফুটবল ও পেনাল্টি নেওয়ার ওপর জোর দিয়েছেন বাগান কোচ হাবাস। প্রতিদিনই কোনও না কোনও নতুন প্র্যাকটিস করিয়েছেন তিনি। যাতে এএফসি কাপে কোন রকম অসুবিধায় না পড়ে দল, সেই দিকে নজর দিয়েছেন হাবাস। এদিকে দলের সঙ্গে দেরিতে যোগ দিলেও ডেভিড উইলিয়ামসের শারীরিক সক্ষমতায় খুশি বাগান কোচ। এএফসি কাপের আগে নিজের দল নিয়ে সন্তুষ্ট হাবাস।

মালদ্বীপে উড়ে যাওয়ার আগে হাবাস বলেন,”আমি সকল ফুটবলারদের বলে দিয়েছি আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। প্রত্যেককে কঠোর পরিশ্রম করতে হবে। সবাইকে সেরাটাই দিতে হবে।”

প্রথমবার এএফসি কাপ খেলবেন বাগানের প্রানভোমরা রয় কৃষ্ণা। এদিন অনুশীলনের পর তিনি বলেন,” জীবনে প্রথমবার এএফসি কাপ খেলব। প্রতিপক্ষ সম্পর্কে কোন ধারণা নেই। তবে নিজেদের সেরাটা দেব। ক্লাবকে এশিয়ার মানচিত্রে প্রতিষ্ঠিত করার এটাই সূবর্ণ সুযোগ।”

একই কথা শোনা গেল প্রীতম কোটালের গলায়, তিনি বলেন,” চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য খেলতে যাব। এর আগেও এএফসি কাপ খেলেছি। তখন সাফল্য পায়নি। তবে এবার আমরা অনেক শক্তিশালী আমাদের দল। তাই এএফসি কাপ নিয়ে অনেক আশাবাদী।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গলে পালন স্পোর্টস ডে, ফাইনাল চুক্তি নিয়ে কী বললেন লাল-হলুদ কর্তা?

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...