Friday, April 3, 2026

বিষ ছড়াতেই ‘দেশভাগ দিবসে’র ডাক, পালন করবেন না: কুণাল

Date:

Share post:

দেশে হিংসা এবং বিভেদের রাজনীতি করে বিজেপি (Bjp)। আর সেই কারণেই দেশভাগের বিদ্বেষের স্মৃতি উস্কে দিতে চাইছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ পালনের ডাককে এই ভাবেই কটাক্ষ করলেন তৃণমূল (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালন করার ডাক দেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই নিয়ে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন কুণাল ঘোষকে। তিনি বলেন, এরকম একটি দিন দেশে কখনোই পালন করা উচিত নয়। ঘৃণা ও দ্বেষের স্মৃতি উসকে দেয় এসব দিবস পালন। বিজেপি সব সময় দেশে মানুষে মানুষে বিষ ছড়ানোর চেষ্টা করে। এই কারণেই নরেন্দ্র মোদি এরকম একটি দিন পালনের কথা ভাবতে পেরেছেন। কেউ যাতে এই দিন পালন না করেন পাল্টা তার ডাক দেন কুণাল।

শনিবার, সাংবাদিক বৈঠকে কুণাল জানান, ত্রিপুরায় তাঁদের শান্তিপূর্ণ মিছিলে আটকায় বিজেপি (Bjp) সরকারের পুলিশ। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উপর হামলা চালান বিজেপির কর্মী-সমর্থকেরা। সেখানে তৃণমূলের নেতাকর্মীদের শুধু নয়, গাড়িচালককে পর্যন্ত মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন কুণাল। তিনি বলেন, অশান্তি ছড়ানোই বিজেপির লক্ষ্য।

আরও পড়ুন- ‘যুদ্ধ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতেই হবে’, জাতির উদ্দেশে ভাষণ আফগান প্রেসিডেন্টের

সাংবাদিকরা তাঁকে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিষয়ে জিজ্ঞাসা করলে তৃণমূল নেতা বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের চেহারাটা প্রকাশ্যে এনে ফেলেছেন বাবুল। তাঁদের ভেতরে যে কতটা কোন্দল- সেটারই বহিঃপ্রকাশ বাবুলের প্রত্যেক টুইটের ছত্রে, ছত্রে।

advt 19

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...