Wednesday, June 24, 2026

‘যুদ্ধ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতেই হবে’, জাতির উদ্দেশে ভাষণ আফগান প্রেসিডেন্টের

Date:

Share post:

আমেরিকান সেনা প্রত্যাহারের পর কার্যত গোটা দেশ দখল করে নিয়েছে তালিবান(Taliban)। কোনমতে এখনো টিকে রয়েছে কাবুল(Kabul) যদিও তা কতদিনের জন্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন গুরুতর পরিস্থিতির মাঝেই এবার কান্না ভেজা গলায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি (Ashraf Ghani)। তিনি জানালেন, গত ২০ বছরে যা যা ফিরে পাওয়া গিয়েছিল সব আবার হারিয়ে গেল। পাশাপাশি দেওয়ালে পিঠ ঠেকে গেলেও দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানালেন, ‘আফগানিস্তানকে(Afghanistan) আরেকটা যুদ্ধের মুখে ঠেলে দেওয়া রুখতেই হবে’।

শনিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে গলা ধরে আসে আফগান প্রেসিডেন্টের। তিনি বলেন, “দেশের প্রশাসনিক প্রধান হিসেবে আমার কাজ, দেশবাসীকে রক্ষা করা। দেশ এই মুহূর্তে গভীর বিপদের মধ্যে রয়েছে। আমি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজছি। আন্তর্জাতিক মহলের সঙ্গেও যোগাযোগ রাখছি।” শুধু তাই নয় প্রেসিডেন্ট আরও জানান, “দেশকে এতটা অস্থির পরিস্থিতি থেকে বাঁচাতে হবে। আফগানিস্তানের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিভাগকে সুরক্ষিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আফগানিস্তানকে আরেকটা যুদ্ধের মুখে ঠেলে দেওয়া রুখতেই হবে।”

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

এদিকে তালিবান আগ্রাসনে গোটা আফগানিস্তান কার্যত জঙ্গি গোষ্ঠীর দখলে চলে গিয়েছে। হেরাত (Herat) প্রদেশে ভারত ও আফগানিস্তানের বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত সালমা বাঁধ দখল করে নিয়েছে তালিবানরা। বিপদের আশংকা করে কাবুলে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক ভারতও। বর্তমানে রাজধানী কাবুল থেকে সামান্য দূরে অবস্থান করছে তালিবানরা। পরিস্থিতি যা তাতে বিশেষজ্ঞদের অনুমান আফগানিস্তানে শরিয়ত শাসন প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...