Saturday, April 4, 2026

‘ভারত আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভাল হবে না’, হুঁশিয়ারি তালিবানের

Date:

Share post:

আফগানিস্তানের(Afganistan) মাটিতে ভারত(India) যদি সামরিক অভিযান চালায় তবে তার ফল মোটেই ভালো হবে না। ঠিক এই ভাষাতেই এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিল তালিবান(Taliban)। শুধু তাই নয়, আরও জানানো হয়েছে আফগানিস্তানে অন্যান্য দেশের সেনাবাহিনীর কি অবস্থা হয়েছে সে সম্পর্কে ভারত যথেষ্ট অবগত। তবে হুঁশিয়ারির পাশাপাশি কাবুলিওয়ালার দেশে পরিকাঠামো নির্মাণে ভারতের অবদান প্রশংসনীয় বলেও মন্তব্য করেছে এই জঙ্গিগোষ্ঠী।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের রাজধানী দোহা থেকে তালিবানের মুখপাত্র সুহেল শাহিন বলেন, “যদি আফগানিস্থানে ভারত সেনা নিয়ে আসে তবে আমার মনে হয় না তার ফল খুব একটা ভালো হবে ভারতের জন্য। আফগানিস্তানের অন্যান্য দেশগুলোর সেনাবাহিনীর কী অবস্থা হয়েছে তা ভারত দেখেছে। সুতরাং এই পরিস্থিতি ভারতের জন্য খোলা বইয়ের মত।” হুঁশিয়ারির পাশাপাশি আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারতের অবদানের কথা স্বীকার করে তালিবান আরো জানায়, “ভারত আফগানিস্তানের মানুষকে সাহায্য করেছে। পরিকাঠামো নির্মাণেও মদত দিয়েছে। আমার মনে হয় এটা প্রশংসনীয়।” একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আফগানিস্তানে তালিবানের অত্যাচার প্রসঙ্গে শাহিন জানান, “গুরুদ্বার থেকে আমরা নিশান সাহেব (শিখ পতাকা) সরাইনি। হামলার ভয়ে শিখরাই ওটা সরিয়েছিল। তবে আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেছেন। এবং ফের সেই পতাকা উত্তোলন করা হয়েছে।”

আরও পড়ুন:‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিকের উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের

উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় আমেরিকা, চিন, পাকিস্তান ও কাবুলের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছে তালিবান। গতকাল ছিল বৈঠকের অন্তিম দিন। সেখানেই উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিরাও। একথা স্বীকার করেই তালিবান মুখপাত্র জানান, “গতকাল দোহায় আমরা বৈঠক করেছি। সেখানে ভারতের প্রতিনিধি দল উপস্থিত ছিল। তবে আমরা কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে আফগানিস্তানের জমি ব্যবহার করতে দেব না।”

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...