Thursday, June 4, 2026

এগিয়ে বাংলা, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রাপকদের হারে শীর্ষে রাজ্য

Date:

Share post:

এগিয়ে বাংলা। করোনা (Corona) মোকাবিলায় ভ্যাকসিনের (Vaccine) দ্বিতীয় ডোজ (Second Dos) প্রাপকদের হারে এই মুহূর্তে দেশের মধ্যে শীর্ষস্থানে এখন পশ্চিমবঙ্গ (West Bengal)। তথ্য বলছে এখানে প্রথম ডোজ প্রাপকদের ৪০ শতাংশ ইতিমধ্যেই দ্বিতীয় ডোজ পেয়েছেন গিয়েছেন। এই ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে এই খবর জানা গিয়েছে।

ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকায় মাঝে সাময়িক সমস্যা দেখা দিলেও চলতি সপ্তাহে দৈনিক টিকাকরণ ৪ লক্ষ ডোজ পার হয়েছে বাংলায়। মজুত টিকার ভাঁড়ারও রয়েছে ভালো অবস্থায়। গতকাল, শুক্রবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে রাজ্যের ৩ কোটি ৩৭ লক্ষ মানুষ টিকা পেয়েছেন। তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ কোটি ৪৪ লক্ষ মানুষ। হিসেবমতো ১৮ বছরের বেশি বয়সি জনসংখ্যার তিন ভাগের এক ভাগ মানুষ প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। দু’টি ডোজই পেয়েছেন ১৩-১৪ শতাংশ মানুষ।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম ডোজ প্রাপকদের দ্বিতীয় ডোজ পাওয়ার হারে রাজ্য শীর্ষস্থানে রয়েছে। আর দ্বিতীয় ডোজের সংখ্যার দিক থেকে আমরা রয়েছে রাজ্য দু’নম্বরে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম দফতরের আধিকারিকদের প্রথম ডোজ প্রাপকদের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে বলেন।
সেই মতো ‘’স্পেশ্যাল ড্রাইভ’’ দেয় স্বাস্থ্যভবন। তারই সুফল এবার হাতেনাতে পেল বাংলা।

আরও পড়ুন:‘ভারত আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভাল হবে না’, হুঁশিয়ারি তালিবানের

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...