Tuesday, April 7, 2026

রেড রোডে ৩০ মিনিট স্বাধীনতা দিবস উদযাপন, প্রথম ট্যাবলো “লক্ষ্মীর ভাণ্ডার”

Date:

Share post:

প্রথা মেনে রেড রোডে এবারও স্বাধীনতা দিবস উদযাপন করবে রাজ্য সরকার। তবে করোনা আবহে গতবছরের মতো এবারই অনুষ্ঠান অনেক কাটছাঁট করা হয়েছে। হচ্ছে না পূর্ণাঙ্গ কুচকাওয়াজও। যদিও গতবছর মাত্র ১৫ মিনিট ছিল অনুষ্ঠানের সময়সীমা। এবার তা কিছুটা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে।

*এক নজরে ১৫ অগাস্ট রেড রোডের অনুষ্ঠান সূচি*

(১) সকাল ১০টা ৩০ মিনিটে গার্ড অব অনার দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

(২) এরপর জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী।

(৩) কলকাতা ও রাজ্য পুলিশ আধিকারিকদের অসামান্য কাজের জন্য পদক দিয়ে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী।

(৪) এরপর ৯টি ট্যাবলো বিভিন্ন থিম সহকারে আসবে। যার মধ্যে রাজ্য সরকারের জন কল্যাণমূলক প্রকল্পের বিষয়টি তুলে ধরা হবে।

(৫) প্রথম ট্যাবলো “লক্ষ্মীর ভাণ্ডার”। ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে এই প্রকল্প। সাধারণ ঘরের মহিলারা মাসে ৫০০ ও অনগ্রর শ্রেণির মহিলারা পাবেন ১০০০ টাকা। এর পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, খেলা হবে দিবস, কৃষক বন্ধু, জলস্বপ্ন, একতাই সম্প্রীতি ও নেতাজিকে নিয়ে থাকছে ট্যাবলো।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ত্রিবর্ণ আলোয় সেজে উঠেছে কলকাতা হাইকোর্ট-হাওড়া ব্রিজ

(৬) রেড রোডের অনুষ্ঠানের শেষলগ্নে থাকছে বাউল গান।

(৭) সকাল ১১টায় জাতীয় সংগীত দিয়ে শেষ হবে অনুষ্ঠান।

(৮) এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ও কলকাতা পুলিশ মেমোরিয়ালের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...