Wednesday, June 24, 2026

অনিল কাপুরের ছোট মেয়ে সোনমের বোন রিয়ার আজ বিয়ে

Date:

Share post:

বিয়ের পিঁড়িতে বসতে লেছেন অনিল কাপুরের (anil kapoor) ছোট কন্যা তথা সোনামের বোনi(ster of sonam kapoor) রিয়া। আজ শনিবার ১৪ই আগস্ট একান্ত() ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন রিয়া । পাত্র বলিউডেরই।প্রযোজক-পরিচালক করণ বুলানি। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। অন্যদিকে অভিনেতা অনিল কাপুরের বড় মেয়ে সোনম অভিনয় জগতে এলেও ছোট মেয়ে রিয়া কিন্তু ক্যামেরার পিছনে থাকতে বেশি পছন্দ করেন। রিয়া প্রযোজক । রিয়া এবং করণ একসঙ্গে মিলে বেশ কিছু শর্ট ফিল্ম এবং আর্ট ফিল্মের প্রযোজনা ও পরিচালনার কাজ সামলেছেন।

 

 

দীর্ঘ ১৩ বছর ধরে রিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন করণ। বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কাপুর পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। তবে তোড়জোড় চলছে। নিঃশব্দে। কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ ভাবে । অনিল কাপুরের বড় মেয়ে – জামাই সোনম এবং আনন্দ আহুজা ইতিমধ্যে মুম্বইতে এসে গেছেন। বিয়ের অনুষ্ঠানের যাবতীয় আয়োজন জুহুতে কাপুরদের নিজেদের বাড়িতেই হচ্ছে। নিমন্ত্রিতদের তালিকায় কোন হেভিওয়েট মানুষজনের নাম নেই। শুধুই ঘরের এবং কাছের মানুষরা। অনিল কাপুরের বাড়ি সেজে উঠেছে আলোয়। ইতিমধ্যেই ফুল ও বাড়ি সাজানোর সরঞ্জাম নিয়ে গাড়ি পৌঁছেছে সেখানে। গত রাতে হবু জামাইকেও দেখা গিয়েছেন শ্বশুরবাড়ি থেকে বের হতে। বলিউড সূত্রে জানা গিয়েছে বিয়ের অনুষ্ঠান হবে দু তিন দিন ধরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ বিয়ে নিয়ে কাপুর পরিবার এবং পাত্রপক্ষ কেউ ই হইচই হোক সেটা চাইছেন না।

 

শোনা যাচ্ছে, দু’দিন ধরে হবে বিয়ে। মিডিয়ার প্রবেশ নিষেধ। জুহুতে অনিলের বাংলোতেই শুভ পরিণয় হওয়ার কথা। হাজির থাকবেন পরিবারের একদম কাছের মানুষরা। বিয়ে নিয়ে অযথা হইচই নাকি একেবারেই চাইছে না কাপুর পরিবার।

advt 19

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...