Monday, May 18, 2026

নতুন করে উদ্বেগ ছড়াল দিঘার সমুদ্রের কালো জল!

Date:

Share post:

নতুন করে উদ্বেগ ছড়াল দিঘার সমুদ্রের কালো জল। শুধু জলের রং পরিবর্তন নয়, ওই কালো-ঘোলাটে জলে নেমে শারীরিক অস্বস্তিও বোধ করেন পর্যটকেরা। যা নিয়ে সপ্তাহান্তে সৈকত শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। জারি করা হয়েছে সতর্কবার্তা ।

আরও পড়ুন- ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না: ত্রিপুরায় স্পষ্ট বার্তা তৃণমূল নেতৃত্বের

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সমুদ্রে জোয়ার আসে। উত্তাল হয়ে ওঠে দিঘা সমুদ্র। ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দেয়। সেই সময়ই সমুদ্রের জল একেবারে ঘোলাটে হয়ে কালো রং ধারণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই সমুদ্রের জল কালো হয়ে ওঠে। সেই সময় বহু পর্যটক সমুদ্র স্নানে মেতেছিলেন। কালো জল শরীরে লাগায় শারীরিক অস্বস্তিও বোধ করেন তাঁরা। এরপরই ঝুঁকি এড়াতে কালো জল দেখা মাত্রই পর্যটকদের সমুদ্র থেকে তুলে দেন নুলিয়ারা। যদিও সমুদ্রের জলের এই রং বদলের কারণ তাঁদের কাছেও অজানা। বিষয়টি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা ।

advt 19

 

Related articles

খেলাধুলোর উন্নতির জন্য লিয়েন্ডারকে প্রয়োজন, জেনিফার শেষকৃত্যে বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...