Saturday, April 4, 2026

খড়দায় তৃণমূল নেতা খুন, গ্রেফতার ৫

Date:

Share post:

উত্তর ২৪ পরগনা খড়দায় (Khardah) গুলি করে খুন তৃণমূল নেতা (Shoot out Tmc Leader)। মৃত তৃণমূল নেতার নাম রণজয় শ্রীবাস্তব । তিনি ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন। জানা গেছে, শুক্রবার রাতে এক সঙ্গীর সাথে গাড়ি নিয়ে তিনি বিটি রোড ধরে যাচ্ছিলেন । অভিযোগ, খড়দার বড়পট্টি এলাকায় তৃণমূল নেতার গাড়ি পৌঁছতে তাদের লক্ষ্য করে গুলি-বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল নেতার গলার নিচে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ।

জানা গিয়েছে ঘটনাস্থলেই আগে থেকে বসেছিল দুষ্কৃতীরা। তারা রণজয়কে দেখতেই প্রচন্ড গালিগালাজ শুরু করে দেয় । পাল্টা উত্তর দেয় রণজয় ও তার সঙ্গী । ফলে মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এরপরই রণজয়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পাঁচজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তবে এর পিছনে আর অন্য কোন মাথা আছে কিনা বা আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে । যদিও স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে। বিজেপির মদতেই এ কাজ হয়েছে বলে দাবি তৃণমূলের। যদিও এ নিয়ে বিজেপি এখনো কোনও প্রতিক্রিয়া জানায়নি।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...