Saturday, April 4, 2026

স্বাধীনতা দিবসের দিন কমল দেশের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Date:

Share post:

স্বাধীনতা দিবসের দিনে দেশে খানিকটা কমল করোনার দৈনিক সংক্রমণ। তবে দেশে ফের বেড়েছে দৈনিক মৃত্যু।গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন, ৪৯৩ জন। কেরলে কোনওভাবেই দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখনও দেশের মোট সংক্রমণের সিংহভাগই দক্ষিণের এই রাজ্যের আক্রান্ত।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ আগস্ট, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৮২ হাজার ৫৭৬। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ২২৫ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৫২ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯২৭ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সেই সঙ্গে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...