Saturday, April 4, 2026

স্বাধীনতা দিবসের সকালেই দিল্লিতে অগ্নিকাণ্ড, দুর্ঘটনায় মৃত ২

Date:

Share post:

স্বাধীনতা দিবসের সকালে অগ্নিকাণ্ডে মৃত ২। আজ সকাল ৭টা ২৫ মিনিটে দিল্লির দ্বারকা এলাকায় একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনেন দমকলবাহিনী। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। হোটেলের ভেতরে কেউ আটকে পড়েছে কিনা, তা দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন দ্বারকা পুলিশ।

আরও পড়ুন: ত্রিপুরায় থাকছেন বিপ্লব, সুবিধা তৃণমূলেরই: মত রাজনৈতিক মহলের
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গতকাল গভীর রাতে গোটা হোটেলে শর্ট-সার্কিট হয় এবং পরে লোডশেডিং হয়ে যায়। তার আধঘণ্টার মধ্যেই ফের বিদ্যুৎ পরিষেবা চালু হয়ে যায়। এরপর সকাল ৭টা নাগাদ ওই ব্যক্তি দেখেন গোটা হোটেল ধোঁয়ায় ভরে গিয়েছে। এমনকি গ্রাউন্ড ফ্লোরে রীতিমত আগুন জ্বলছে। এরপর বিস্ফোরণের শব্দ শোনার পর পরই দমকলে খবর দেন তিনি। দ্বারকার পুলিশ জানিয়েছেন, এক তলার সিঁড়ি থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরুদ্ধ হয়েই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...