Saturday, April 4, 2026

রাজি হয়েও শেষবেলায় গুজরাটে ‘খেলা হবে দিবস’ পালনের অনুমতি বাতিল, ক্ষুব্ধ তৃণমূল

Date:

Share post:

শুরুতে অনুমতি দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে তবে শেষ বেলায় এসে সেই অনুমতি বাতিল করে দেওয়া হল। যার ফলে মোদি রাজ্য গুজরাটে(Gujrat) খেলা হবে(Khela Hobe) দিবস আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। যে স্কুল মাঠে ফুটবল ম্যাচের(football match) আয়োজন হয়েছিল শেষ মুহূর্তে স্কুল কর্তৃপক্ষ সেই মাঠ ব্যবহারের অনুমতি দিতে রাজি হয়নি। ঘটনার পিছনে কদর্য রাজনীতি দেখছে ঘাসফুল শিবির।

শুরুতে গুজরাটের স্থানীয় তৃণমূল(TMC) নেতৃত্বকে হবে দিবস পালনের শর্ত দেওয়া হয়েছিল করোনা বিধি মানতে হবে। সেইমতো ফুটবল ম্যাচের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেন স্থানীয় তৃণমূল নেতা জিতেন্দ্র খাদাওয়াতা। ঠিক হয় নেতাজি সুভাষ ও ভগত সিং দুটি দলে ভাগ হয়ে খেলা হবে। সেই মতো জার্সি, ট্রফিও তৈরি হয়ে যায় রাতারাতি। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই নিজেদের ভোল পাল্টে ফেলে প্রশাসন। গুজরাটের গোধরার যে স্কুল মাঠে এই খেলা হওয়ার কথা ছিল স্কুল কর্তৃপক্ষের তরফে রবিবার জানিয়ে দেওয়া হয় উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে করোনা পরিস্থিতিতে এই ম্যাচ বাতিল করা হচ্ছে।

আরও পড়ুন:সিপিআইএমের তারুণ্যের নীতিতে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন কারা?

স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল। মাধ্যমিকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, স্থানীয় তৃণমূল নেতারা আগে থেকেই জানিয়েছিল তাঁরা সমস্ত বিধিনিষেধ মেনে এই কর্মসূচি পালন করবে। ঠিক কী কারণে শেষ মুহূর্তে মাঠ ব্যবহারের অনুমতি দান থেকে বিরত হল এই স্কুল তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। যদি করোনাই কারণ হয় তাহলে ওদের জানা উচিত ফুটবল ম্যাচ ১১ জনে খেলা হয়, একজন রেফারি থাকে এবং দুজন লাইন্সম্যান। সব মিলিয়ে একটি মাঠে ৫০ জনের বেশি থাকার কথাও নয়।

শুধু তাই নয় এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “বিজেপি তো কথায় কথায় স্বামী বিবেকানন্দর কথা টেনে আনে। তারা কি জানেন তরুণসমাজকে ফুটবল খেলতে উদ্বুদ্ধ করতেন স্বামী বিবেকানন্দ। তাদের নেতারা তো রবীন্দ্রনাথ কোথায় জন্মেছিলেন, মাতঙ্গিনী হাজরা কোথায় জন্মেছিলেন তাও জানেন না। বিজেপি এবং আরএসএস খুব ভালো করে জানে কী ভাবে ছেলেদের হাতের লাঠি বা অন্যান্য অস্ত্র তুলে দেওয়া যায়। যা পরে গন্ডোগোল বাধাতে কাজে লাগবে। ঠিক যেমনটা হয়েছিল গুজরাটে। এই কারণেই ফুটবল সম্পর্কে তাদের কোনো ধারনাই নেই। আমি চূড়ান্ত প্রতিরোধ করছি এই ধরনের ফ্যাসিবাদি আগ্রাসনের।”

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...