Thursday, June 25, 2026

ত্রিপুরায় আক্রান্ত দোলা-অপরূপা: ফোন মমতার, জঙ্গলরাজের সন্ত্রাস: তীব্র প্রতিক্রিয়া কুণালের

Date:

Share post:

স্বাধীনতা দিবসে ত্রিপুরায় পরপর দু’বার হামলার অভিযোগ তৃণমূল (Tmc) সাংসদ দোলা সেন (Dola Sen) ও অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) গাড়ির উপর। এই ঘটনার পর তাদের ফোন করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পরিস্থিতি বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। দলীয় সাংসদদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রথমে টুইটে তিনি বলেন, “স্বাধীনতা দিবসে জঙ্গলরাজের সন্ত্রাস”। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল অভিযোগ করেন, “ত্রিপুরায় (Tripura) অলিখিত জরুরি অবস্থা জারি করছে বিজেপি (Bjp) সরকার। আমাদের দুই সাংসদের উপর কুৎসিত হামলা হয়েছে। দোলা সেনের সহায়ক গুরুতর জখম। অপরূপা পোদ্দারের ফোন, ব্যাগ সব কেড়ে ফেলে দেওয়া হয়েছে”। একজন বৃদ্ধা সেই ব্যাগ কুড়িয়ে তুলে দিয়েছেন বলে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রথমে থাইরুমে তৃণমূল সাংসদের গাড়ির উপর হামলা করা হয়। মাথা ফাটে দোলা সেনের আপ্তসহায়কের। অপরূপা পোদ্দারের ব্যাগ ও নথি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। দুই সাংসদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। বেলুনিয়ায় ফের গাড়িতে ইট ছোড়া হয়। দোলার অভিযোগ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন- রাজি হয়েও শেষবেলায় গুজরাটে ‘খেলা হবে দিবস’ পালনের অনুমতি বাতিল, ক্ষুব্ধ তৃণমূল

ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে একটি মিছিল করেন ত্রিপুরায় থাকা অন্য তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষরা। ত্রিপুরায় গান্ধি মূর্তির সামনে বসে প্রতিবাদ জানান তাঁরা। প্রশ্ন তোলেন সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে। চিকিৎসার জন্য দোলা সেন ও অপরূপা পোদ্দার কলকাতায় ফিরে এসেছেন। ফিরে এসেছেন দোলা সেনের আপ্তসহায়কও। advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...