Thursday, June 25, 2026

কাবুল থেকে রওনা দিল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান, দিল্লি ফিরছেন ১২৯ ভারতীয়

Date:

Share post:

স্বস্তির খবর।  ১২৯ জন যাত্রী নিয়ে কাবুল থেকে উড়ল শেষ এয়ার ইন্ডিয়ার বিমান। আজ রাতের মধ্যেই নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। রবিবার তালিবানরা কাবুলের দখল নেওয়ার পরই নাগরিকদের নিয়ে তড়িঘড়ি রাজধানী শহর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

রবিবারই কাবুলের দখল নিয়েছে তালিবানরা। সূত্রের খবর, ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘনি। আগামী এক সপ্তাহের মধ্যে শান্তিপূর্ণ পথে ক্ষমতার হস্তান্তর চায় তালিবানরা। এত দিন নতুন দিল্লি থেকে কাবুল পর্যন্ত সপ্তাহে তিন বার বিমান চলাচল করত। আফগানিস্তানে তালিবান-রাজ শুরু হতেই দু’দেশের মধ্যে উড়ান পরিষেবা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই আফগানিস্তানের দখল নিয়ে নিয়েছে তালিবান। রবিবার সকালেও একটি দিল্লি-কাবুল চার্টার বিমান বাতিল করা হয়েছে।

আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত দোলা-অপরূপা: ফোন মমতার, জঙ্গলরাজের সন্ত্রাস: তীব্র প্রতিক্রিয়া কুণালের advt 19

 

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...