Saturday, April 4, 2026

লালকেল্লায় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর, আকাশ থেকে পুষ্পবৃষ্টি বায়ুসেনার

Date:

Share post:

আজ থেকে ৭৫ বছর আগে এমন দিনেই পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়েছিল ভারত। রবিবার স্বাধীনতা দিবসের(independence day) ৭৫ তম বর্ষে উপস্থিত হয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রতিবারের মতো এবারও লালকেল্লায়(Lal kila) পতাকা উত্তোলন করলেন তিনি। পাশাপাশি লালকেল্লায় পুষ্পবৃষ্টি করতে দেখা গেল বায়ুসেনাকে(Air Force)।

স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে রবিবার সকালে টুইটে গোটা দেশকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। স্বাধীনতার এমন অমৃত মহোৎসবের বর্ষ সকলের হৃদয়ে উদ্যম ও নবচেতনার সঞ্চার করুক। জয় হিন্দ!” স্বাধীনতা দিবস উপলক্ষে দিন সকালেই রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোজা লালকেল্লার উদ্দেশে রওনা দেয় তাঁর কনভয়। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিবারের মত এবারও লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই মাহেন্দ্রক্ষণের আকাশ থেকে পুষ্প বৃষ্টি করতে দেখা যায় বায়ুসেনাকে।

আরও পড়ুন:৭৫তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখলেন,’দেশটা সবার নিজের’

উল্লেখ্য, এবার করোনা পরিস্থিতিতে গুরুত্ব দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে খুব একটা আরম্ভর রাখা হয়নি। বিধি মেনে হাতেগোনা কয়েকজন অতিথিদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে লালকেল্লায় আমন্ত্রিত ছিলেন ৩২ অলিম্পিক পদকজয়ী।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...