Saturday, April 4, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিয়ে কী বললেন সিরাজ?

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( india-england) দ্বিতীয় টেস্টে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ সিরাজ( mohammad siraj)। নিয়েছেন চার উইকেট। লর্ডসে নেমেই নিজের সেরা পারফরম্যান্স দিয়ে সমলোচকদের উদ্দেশে এক অভিনব উপায়ে বার্তা দিলেন তিনি। এক একটা উইকেট নিতেই মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকার কথা বলেন সিরাজ। আর এই উচ্ছ্বাসই নাকি আসলে তাঁর সমালোচকদের উদ্দেশে।

এই নিয়ে তিনি বলেন,” সমালোচকরা মাঝেসাঝেই আমার উদ্দেশে অনেক কথা বলে। আমি নাকি এটা পারি না, ওটা পারি না। তাই এই উচ্ছ্বাসের মাধ্যমে ওদের মুখ বন্ধ করাতে চেয়েছি আমি। আমি চাই ওরা আমার পাশে থাকুক। এটাই এখন আমার উচ্ছ্বাসের নতুন ধরন। ”

বল হাতে চার উইকেট নেওয়ার পিছনে দলের কৃতিত্বকেই তুলে ধরলেন সিরাজ। বললেন,” প্রথম দিকে পর পর তিনটে উইকেট পেয়েছিলাম আমরা। জোরে বোলাররা ক্রমাগত এক জায়গায় বল করে গিয়েছে। এটাই আমাদের পরিকল্পনা ছিল। ইংরেজ ব্যাটসম্যানরা এতে চাপেও পড়েছে। আমাদের যা পরিকল্পনা ছিল সেটাই করেছি। তার ফলে সাফল‍্য পেয়েছি আমরা।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...