Wednesday, June 24, 2026

বিধি মেনে বর্ণাঢ্য অনুষ্ঠান রেড রোডে, পতাকা উত্তোলন-পুরস্কার প্রদান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিড বিধি মেনে সংক্ষিপ্ত অথচ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রেড রোডে পালিত হল ৭৫তম স্বাধীনতা দিবস। প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর জাতীয় পতাকা (National Flag) উত্তোলন করেন তিনি।

অতিমারি পরিস্থিতি মেনে গতবারের মতো এবারও অনুষ্ঠান ছিল দর্শকশূন্য। আধঘণ্টার অনুষ্ঠানে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ আধিকারিকদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের ট্যাবলোগুলি অনুষ্ঠানে অংশ নেয়। ছিল লক্ষ্মীর ভাণ্ডার, খেলা হবে-র মতো নয়া প্রকল্পের ট্যাবলো (Tableau) । ট্যাবলোর উপরেই পায়ে বল নিয়ে খেলা দেখান কয়েকজন খেলোয়াড়। তার সঙ্গে দুয়ারে সরকার, দুয়ারে রেশন, পাড়ায় সমাধান সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ৯টি ট্যাবলো। অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল ও নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসের সকালেই দিল্লিতে অগ্নিকাণ্ড, দুর্ঘটনায় মৃত ২

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...