Friday, April 3, 2026

খেলা হবে দিবস: বল পায়ে মাঠে দিলীপ! ছবি পোস্ট কুণালের

Date:

Share post:

সোমবার,  তৃণমূলের ‘খেলা হবে’ দিবস। আর সেদিনই সকাল সকাল ফুটবল নিয়ে ইকো পার্কের মাঠে নামেন বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রীতিমতো ফুটবল খেলেন তিনি, গোলও করেন। এর কিছুক্ষণ পরেই সেই ছবি নিজের টুইটারে (Twitter) পোস্ট করেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পোস্টে তিনি লেখেন, খেলা হবে দিবস সর্বত্র পালন চলছে। তৃণমূল তো বটেই এমনকী অন্য দলের নেতা সদস্যরাও এই দিনটিকে মান্যতা দিয়ে ফুটবল নিয়ে নেমেছেন। ত্রিপুরায় তৃণমূল সাংসদের ফুটবল খেলার ছবির পোস্টের পাশাপাশি, দিলীপ ঘোষের খেলার ছবিও পোস্ট করেন কুণাল ঘোষ।
খেলা হবে দিবসে ফুটবল খেলার জন্য রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firad Hakim) বলেন, “দিলীপ দা” সকাল-সকাল খেলা হবে দিবসের সূচনা করে দিলেন। দিলীপ ঘোষ অবশ্য এই খেলাকে শরীরচর্চার অঙ্গ হিসেবেই রাখতে চান। তবে, তাঁর মতে, রাজ্যে খেলাধুলোর পরিবেশ নেই।

advt 19

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...