Saturday, April 4, 2026

পাহাড়েও শুরু হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’ কর্মসূচি

Date:

Share post:

সোমবার জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার (Duare sarkar) কর্মসূচি। এদিন ধূপগুড়ির পৌরসভার ১ নং এবং ২ নং ওয়ার্ডে ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি। এদিন ধূপগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের কলেজ পাড়ার সুকান্ত মহাবিদ্যালয়ে এবং ২ নং ওয়ার্ডের কালিবাড়ি জুনিয়র হাই স্কুলে এই কর্মসূচি নেওয়া হয়। ধূপগুড়ি পৌরসভার তরফে জানা গেছে, ১৬ ই এবং ১৭ ই আগস্ট ও দ্বিতীয় ধাপে ১ও ২রা সেপ্টেম্বর এই দুয়ারে কর্মসূচি চলবে। এদিন সকাল থেকেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন করতে ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। প্রসঙ্গত, মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের সুবির্ধাথে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করেছে। এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ উপকৃত হয়েছেন। এদিন দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্প আবেদন করার পর সাধারণ মানুষ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

advt 19

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...