Thursday, June 25, 2026

খেলা হবে দিবস: সুভাষ সরোবরে জমজমাট তৃণমূল ছাত্র পরিষদের ফুটবল উৎসব

Date:

Share post:

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে পালিত হচ্ছে “খেলা হবে” দিবস (Khela Hobe Divas)। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, আট থেকে আশি মেতে উঠবে খেলায়। মূলত, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…”, ফলে খেলা হবে দিবসে মূলত ফুটবলে মেতে উঠেছে সকলে।
আর খেলা হবে দিবসকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) উদ্যোগ কলকাতার বেলেঘাটার (Beleghata) সুভাষ সরোবরের (Subash Sorobor) মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সেলের সদস্যদের নিয়ে এই দিনরাতের সেভেন সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলা হবে দিবস পালনের পাশাপাশি এই টুর্নামেন্টের মাধ্যমে তারা করোনা সচেতনতারও বার্তা দিতে চাইছে। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে “কোভিড থার্ড ওয়েভ অ্যাওয়ারনেস কাপ”।
আজ, সোমবার সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধন। প্রাক্তন তারকা ফুটবলার গৌতম সরকার এই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন উদ্বোধনের পর গৌতম সরকার বলেন, “এটা খুব ভাল উদ্যোগ। একইসঙ্গে খেলাধুলা এবং করোনা সচেতনতা সমাজকেও বার্তা দেবে। তৃণমূল ছাত্র পরিষদ বারোটা ইউনিট তৈরি করেছে তাদেরকে কাজে লাগাচ্ছে এবং খেলাধুলার মাধ্যমে পরিচয় ঘটাচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য একটা উজ্জ্বল দিক।”
এমন উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সাধুবাদ জানিয়েছেন গৌতম সরকার।

advt 19

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...