Thursday, June 25, 2026

খেলা হবে দিবসের দিনেই IFA-এর সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির

Date:

Share post:

খেলা হবে দিবস ও ফুটবলপ্রেমী দিবস উদযাপনের মধ্যে দাঁড়িয়েই IFA-এর সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলো।

কলকাতা ফুটবল লিগ-সহ IFA পরিচালিত বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সঙ্গে টাইটেল স্পনসর হিসেবে গাঁটছড়া বাঁধলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আনুষ্ঠানিক সেই ঘোষণার সন্ধিক্ষণে আইএফএ কর্তাদের সঙ্গে ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কর্ণধার সত্যম রায়চৌধুরী। প্রতিবছর এই চুক্তি নবীকরণ হবে। প্রসঙ্গত, করোনা বিধি মেনে আগামীকাল, মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে “সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফুটবল লিগ”।

এদিন চুক্তি স্বাক্ষর পর্বে সত্যম রায়চৌধুরী জানান, “IFA সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমরা দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে কাজ করছি। ব্যারেটোর মাধ্যমে শিক্ষানবিশদের কোচিং দেওয়ার কাজ চলছে বেশ কয়েক বছর ধরে। আগামী দিনে আইএফএ পরিচালিত টুর্নামেন্টগুলোর সঙ্গে আমরা যুক্ত থেকে বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

আরও পড়ুন:ফুটবল প্রেমী দিবসেই ‘খেলা হবে’! মুখ্যমন্ত্রীর জন্যই চারদশক পর ‘শাপমোচন’ বিদেশের

এভিল অনুষ্ঠানে আইএফএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অজিত বন্দোপাধ্যায়, আইএফএ চেয়ারম্যান তথা এআইএফএফ সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সুব্রত দত্ত, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় প্রমুখ।

advt 19

 

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...