Thursday, June 25, 2026

৬৮ লক্ষ টাকার সোনার বিস্কুট পাচার! পার্কস্ট্রিট থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

সোনার বিস্কুট পাচার করতে গিয়ে কলকাতা থেকে গ্রেফতার হল এক পাচারকারী। রবিবার সোনার বিস্কুট সহ পার্কস্ট্রিট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম হাফিজুল শেখ। ধৃতের কাছ থেকে ১২টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজারদর প্রায় ৬৮ লক্ষ টাকা।

একটি ব্যাগে করে বিস্কুট পাচার হচ্ছিল বলে গোপন সুত্রে খবর পেয়েছিলেন এসটিএফের আধিকারিকরা। তার ভিত্তিতেই চলছিল নজরদারি। আপাত ভাবে ধৃত হাফিজুলকে দেখে মনে হয়েছিল সাধারণ অফিস যাত্রী। তাঁর সঙ্গে ছিল একটি ব্যাগ। সন্দেহ হওয়ায় তাকে আটকে জেরা শুরু করেন গোয়েন্দারা। জেরায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপরই তাঁর ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে একের পর সোনার বিস্কুট। এদিকে খোদ কলকাতার বুকে ফের সোনা পাচারকারী গ্রেফতার হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ধৃতেক জেরা করে এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের খোঁজ চলছে।

আরও পড়ুন- তালিবানদের হাতে আফগানিস্তান, দেশ ছেড়ে পালিয়ে গেলেন প্রেসিডেন্ট advt 19

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...