Thursday, June 25, 2026

তালিবানদের হাতে আফগানিস্তান, দেশ ছেড়ে পালিয়ে গেলেন প্রেসিডেন্ট

Date:

Share post:

তালিবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সেই পরিস্থিতিতে দেশ ছেড়ে পালালেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘনি (Asraf Ghani)। তিনি দেশ ছেড়ে তাজিকিস্তানে (Tajikistan) আশ্রয় নিয়েছেন বলে সূত্রের খবর। নিরাপত্তারক্ষী ও ঘনিষ্ঠদের সঙ্গে নিয়েই তিনি কাবুল ছেড়েছেন বলে খবর।

প্রায় দু’দশক পর আফগানিস্তানে শুরু হতে চলেছে তালিবান-রাজ। রবিবার কাবুলের দখল নিয়েছে তালিবানরা। কাবুলে হামলা হবে না, এই শর্তেই তালিবানের সঙ্গে সমঝোতা হয়েছে আফগানিস্তান সরকারের।আপাতত যা পরিস্থিতি, তাতে তালিবানের হাতে পুরো আফগানিস্তান চলে যাচ্ছে। ক্ষমতা হস্তান্তর হওয়ার প্রক্রিয়া স্রেফ সময়ের অপেক্ষা। সূত্রের খবর এই পরিস্থিতিতেই দেশ থেকে পালিয়ে তাজিকিস্তানের দিকে রওনা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘনি। যদিও এই ব্যাপারে সরকারি ভাবে কোনো মন্তব্য করতে নারাজ আফগান প্রশাসন। মন্তব্য চাওয়া হলে রাষ্ট্রপতির কার্যালয় জবাবে জানায়, “নিরাপত্তার কারণে আশরফ গনির গতিবিধি সম্পর্কে কিছু বলা যাবে না”।

আরও পড়ুন- এসএসকেএম-এ ভর্তি করা হল সাংসদের আপ্তসহায়ককে

advt 19

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...