Friday, June 26, 2026

বড় চমক, কংগ্রেসের বড় দায়িত্ব ছেড়ে তৃণমূলে এলেন সুস্মিতা দেব

Date:

Share post:

রাজনৈতিক মহলে বড় চমক।

জাতীয় কংগ্রেসের বড় দায়িত্ব ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব। সকালেই তিনি চিঠি দিয়ে নেতৃত্বকে দল ছাড়ার কথা জানিয়ে দেন। তার কয়েক ঘন্টার মধ্যেই সুস্মিতা কলকাতায় বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দীর্ঘ প্রায় দেড় ঘন্টার এই বৈঠকে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এরপরেই সুস্মিতা নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তৃণমূল কংগ্রেসও সরকারিভাবে সুস্মিতার দলে যোগ দেওয়ার কথা জানিয় দেয়।

অসমের প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব। তিনি শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। এছাড়া সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। সেই জায়গা থেকে দল ছেড়ে আসায় কংগ্রেসের কাছে এই ঘটনা নিশ্চিতভাবে সেটব্যাক। তৃণমূল কংগ্রেস অবশ্য রাজনৈতিক সৌজন্য দেখিয়ে ট্যুইটে জানিয়েছে, তৃণমূল কংগ্রেস পরিবারে শুভেচ্ছা জানানো হচ্ছে সুস্মিতা দেবকে। তিনি সোমবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ‘ও ব্রায়েনের উপস্থিতিতে দলে যোগ দিয়েছেন। উত্তরীয় পরিয়ে তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত জানান। রাজনৈতিক মহলের জল্পনা, ২০২৪-এর লক্ষ্যে তৃণমূক কোমর বেঁধে রাজনৈতিক লড়াইয়ে নামছে। অসম তৃণমূলের তিনি মুখ হতেই পারেন। ত্রিপুরার লড়াইয়েও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

 

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...