Tuesday, June 9, 2026

তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’-এর সফল প্রয়োগ: টুইটে অভিনন্দন জানালেন অভিষেক

Date:

Share post:

‘এক ব্যক্তি এক পদ’ এই নীতি চালুর সিদ্ধান্ত নেওয়ার কয়েক মাসের মধ্যেই তৃণমূলের (Tmc) সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করা হয়। সোমবার, পদ থেকে সরানো হয়েছে একাধিক মন্ত্রী-সাংসদকে। সেখানে জায়গা পেয়েছেন নতুনরা। মঙ্গলবার, এই বিষয়টিকে সাধুবাদ জানিয়ে টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলের তিনি লেখেন,

” 5 জুন মাস আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ক্ষেত্রে একটি নতুন পদক্ষেপ করেছিল। #এক ব্যক্তি এক পদ নীতি সমস্ত জেলায় এবং রাজ্যে সাফল্যের সঙ্গে প্রয়োগ করতে পেরে আমরা গর্বিত।
যাঁরা নতুন স্থলাভিষিক্ত হলেন তাঁদের সবাইকে আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি!”

নতুন দায়িত্ব পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি সারা রাজ্যে, সব ক্ষেত্রে প্রয়োগ করা হবে। দ্রুতই সেই প্রয়োগ হল। তৃণমূল সূত্রের খবর, রদবদলে নয়; কাজের সুবিধার জন্যই এই পরিবর্তন।

আরও পড়ুন- আফগানিস্তান নিয়ে বিশেষ সেল ভারতের বিদেশ মন্ত্রকের, চালু হেল্পলাইন advt 19

 

Related articles

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...