Tuesday, June 23, 2026

দীর্ঘ পাঁচ মাস পরে দেশে দৈনিক সংক্রমণ ফের ২৫ হাজারের নীচে,বাড়ল সুস্থতার হারও

Date:

Share post:

উদ্বেগ কমিয়ে দীর্ঘ পাঁচ মাস পরে দেশে ফের দৈনিক সংক্রমণ ২৫ হাজারের ঘরে নামল।যদিও গতকালের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট  মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের।

সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে।এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬।বেড়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

advt 19

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...