Saturday, April 4, 2026

বিচারপতির নিরাপত্তার দায় শুধু রাজ্যের নয়, কেন্দ্রকেও ব্যবস্থা নিতে হবে জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিচারপতির নিরাপত্তার দায় শুধুমাত্র রাজ্যের উপর ছেড়ে বসে থাকলে হবে না। কেন্দ্রকেও তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ঝাড়খণ্ডের বিচারপতি খুনের মামলায় মঙ্গলবার কেন্দ্রকে এমনই নির্দেশ দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন: স্পিকারের কাছে দলত্যাগ মামলার শুনানি পিছনোর আর্জি মুকুল রায়ের

গত ২৮ শে জুলাই ঝাড়খণ্ডের ধানবাদের রাস্তায় রক্তাক্ত অবস্থায় মিলেছিল জেলা আদালতের বিচারপতি উত্তম আনন্দের দেহ। প্রাথমিকভাবে বিষয়টিকে পথদুর্ঘটনা বলে মনে করা হলেও সিসিটিভি ফুটেজে দেখা যায় ইচ্ছাকৃতভাবেই একটি টেম্পো দিয়ে তাঁকে ধাক্কা মেরে হত্যা করা হয়েছে। তারপরেই বিচারপতি থেকে শুরু করে আইনজীবী সকলেই ঘটনার নিন্দা করে তাঁদের নিরাপত্তার বিষয় নিয়ে সরব হন। তাঁদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই দেশজুড়ে বিচারক থেকে শুরু করে আইনজীবীদের সুরক্ষার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সুপ্রিম কোর্ট। আজই সেই মামলার শুনানি ছিল। তাতেই আদালত নির্দেশ দেয়, বিচারপতিদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের উপর ছেড়ে দিলে হবে না। কেন্দ্রকেও বিচারপতিদের নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করবে হবে।

advt 19

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...