Friday, June 26, 2026

স্পিকারের কাছে দলত্যাগ মামলার শুনানি পিছনোর আর্জি মুকুল রায়ের

Date:

Share post:

তাঁর বিরুদ্ধে ওঠা দলত্যাগ মামলার শুনানিতে স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে ফের হাজিরা এড়ালেন বিজেপির (BJP) প্রতীকে জেতা কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) বিধায়ক (MLA) মুকুল রায় (Mukul Roy)। আজ, মঙ্গলবারই বিধানসভার স্পিকারের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল মুকুল রায়ের। কিন্তু এদিন তিনি চিঠি দিয়ে স্পিকারকে জানিয়েছেন, তিনি শারীরিক ভাবে এখনও পুরোপুরি সুস্থ নয়। তাই তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আরও একমাস সময় দেওয়া হোক।

 

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে মুকুল রায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে এসেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন। এরপরই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Chairman) চেয়ারম্যান নির্বাচিত করেছেন। প্রথা অনুসারে, বিরোধী দল থেকেই PAC চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিজেপির দাবি, তাঁরা মুকুল রায়কে মনোনীতই করেনি। ফলে মুকুল রায় PAC চেয়ারম্যান হওয়া নিয়ে মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। অন্যদিকে, গত শুক্রবার মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দেন। এবং তিনি পাল্টা দাবি করেন, বিজেপির মনোনীত প্রার্থী হিসাবে PAC চেয়ারম্যান পদে বসেছেন।

 

advt 19

 

 

 

 

 

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...