Tuesday, February 24, 2026

অতিমারির আবহেও অভিনব উদ্যোগ ছয় স্কুলের

Date:

Share post:

অতিমারি আবহেও অভিনব উদ্যোগ। সৌজন্যে বীরভূম ও হুগলি জেলার ছয় বিদ্যালয়। নিজেদের উদ্যোগেই একটি অনলাইন ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিল বীরভূমের চারটি ও হুগলির দুটি বিদ্যালয়।

করোনা অতিমারিতে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের পড়াশোনার ভরসা অনলাইন মাধ্যম। এর মধ্যেই এই ছয়টি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে আয়োজন করা হল একটি অনলাইন ক্যুইজ প্রতিযোগিতার। অংশ নিল ছয়টি স্কুলের ছাত্রছাত্রীরা। তড়িঘড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে । সেখানেই আলোচনা করে প্রতিযোগিতার দিনক্ষণ স্থির করা হয়। গত ১৪ অগাস্ট অনলাইনে গুগল মিট-এ, ফেসবুক লাইভ ও ইউটিউবে ভার্চুয়ালি ভাবে এই প্রতিযোগিতা হয়।

বীরভূম জেলার চারটি আয়োজক বিদ্যালয় হল

১)তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন,
২)মাটপলসা হাই স্কুল
৩) নানুর চন্ডিদাস মেমোরিয়াল হাই স্কুল
৪) গীতাঞ্জলি পাবলিক স্কুল

হুগলি জেলার দুটি আয়োজক বিদ্যালয় হলো

১)শ্রীরামপুর গার্লস হাই স্কুল
২) বৈদ্যবাটি বনমালী মুখার্জী ইনস্টিটিউশন

ভার্চুয়াল অনুষ্ঠানটির মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ পার্থ কর্মকার, এডভাইজার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তিনি বলেন, এই ধরনের অভিনব প্রয়াস সত্যিই প্রশংসনীয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিদ্যালয় পরিদর্শক শুকলাল হাঁসদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক ড জয়ন্ত মুখোপাধ্যায়। উপস্থিত সকলেই অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন- মমতা-অভিষেক জুটি আগামী দিনে কীভাবে এগোয় দেখুন: মন্তব্য আপ্লুত সুস্মিতার

advt 19

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...