Thursday, June 25, 2026

মমতা-অভিষেক জুটি আগামী দিনে কীভাবে এগোয় দেখুন: মন্তব্য আপ্লুত সুস্মিতার

Date:

Share post:

হাত ছেড়ে জোড়া ফুলে যোগ দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল (Tmc ) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ভূয়সী প্রশংসা করলেন সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব (Sushmita Dev)। কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে সোমবারই তৃণমূলে যোগ দেন তিনি। মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক বৈঠকে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটি আগামী দিনে কীভাবে এগোয় সেটা দেখতে থাকুন”। এদিন সুস্মিতার সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian)। সুস্মিতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রেরণা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্মান দিয়েছেন, তাতে তিনি আপ্লুত বলেও জানান সুস্মিতা দেব।

একই সঙ্গে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর যুগলবন্দি আগামী দিনে বিরোধীদের পথ দেখাবে।

আরও পড়ুন- সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই অসুস্থ নীরজ চোপড়া, ভর্তি হাসপাতালে

সুস্মিতা জানান, তাঁর বাবার সঙ্গে তৃণমূলনেত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। ২০০৬ সালে মমতার ২৬ দিন ধরে টানা অনশন তাঁর মনকে প্রভাবিত করেছিল। দল ছাড়ার জন্য কংগ্রেসের (Congress) নেতৃত্বের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করেনি সুস্মিতা। উল্টে তিনি বলেন, কংগ্রেস কাজ করার সুযোগ দিয়েছে সেজন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে সুস্মিতার আশা, “সনিয়া গান্ধীর (Sonia Gandhi) আশীর্বাদ আমার সঙ্গে থাকবে”।

আরও পড়ুন- নরেন্দ্র মোদির উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করলো ভারত

আগামী দুই সপ্তাহ সুস্মিতা অসম এবং ত্রিপুরার তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান ডেরেক ও’ব্রায়েন। advt 19

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...