Friday, June 26, 2026

নরেন্দ্র মোদির উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করলো ভারত

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স ও ২০ টন মেডিক্যাল সামগ্রী হস্তান্তর করেছে ভারত। মঙ্গলবার অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।অনুষ্ঠানে বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। করোনাকালে ভারতের এই অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল সামগ্রী দেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার দেওয়া হচ্ছে। এই উপহার হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। বাকি অ্যাম্বুলেন্সগুলোও কয়েক সপ্তাহের মধ্যেই আসবে।

চলতি বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায়, ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে প্রথম ধাপে ৩১টি অ্যাম্বুলেন্স এখন এসেছে।ভারতীয় হাইকমিশন জানায়, অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...