Friday, June 19, 2026

ত্রিপুরায় সায়নীর হাত ধরে বিজেপি-সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূলে বহু নেতা-কর্মী

Date:

Share post:

ত্রিপুরায় মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিন বিভিন্ন দল থেকে ৭০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজ যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাঁদের মধ্যে বিজেপি ছেড়ে এসেছেন বেশ কয়েকজন। মনে করা হচ্ছে, ভাঙন শুরু হয়ে গিয়েছে বিপ্লব গড়ে।

আরও পড়ুন-আফগানিস্তান নিয়ে বিশেষ সেল ভারতের বিদেশ মন্ত্রকের, চালু হেল্পলাইন

একুশে বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য তেইশের ত্রিপুরা। তাই ২১ জুলাইয়ের পর থেকে কার্যত নিয়ম করে পড়শি রাজ্যে পাড়ি দিচ্ছেন দলের নেতা-নেত্রী-মন্ত্রী-সাংসদরা। এমনকী, সেখানে দু’বার ঘুরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলেই আক্রান্ত হচ্ছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা।

গতকাল, সোমবার খেলা হবে দিবসের দিন আগরতলায় পা রেখেই বিজেপি তথা বিপ্লব দেব প্রশাসনকে তোপ দাগেন সায়নী ঘোষ। ২০২৩-এ বিপ্লব দেবের রাজ্যে যে থাবা বসাতে চলেছে তৃণমূল, তা স্পষ্ট ভাষায় জানান একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন-ছুরিকাহত সেই তৃণমূল কর্মীর মৃত্যু হল, অভিযোগ বিজেপির দিকে 

সোমবার সায়নী ত্রিপুরায় পৌঁছতেই সে রাজ্যের যুব সমাজের মধ্যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রবল উৎসাহ দেখা দিয়েছে। আজ আগরতলার হোটেল পোলো টাওয়ারে সায়নী ঘোষের হাত ধরে বিভিন্ন দলের যুব নেতৃত্ব তৃণমূলে যোগ দেন।

advt 19

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...