Tuesday, June 9, 2026

কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হল শিশু ও কিশোরীদের র‍্যাম্প শো প্রতিযোগিতা

Date:

Share post:

কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হল শিশু এবং কিশোরীদের র‍্যাম্প শো প্রতিযোগিতা। গত ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিনে ‘স্পার্ক মুভস’-এর পরিচালনায় ‘ডিভা মুভস’ নামে এই প্রতিযোগিতাটির গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। কিশোরীদের মধ্যে প্রথম হন অর্চিশা সাহা এবং খুদেদের মধ্যে প্রথম হয় খোয়াইশ কারেল।

আরও পড়ুন: ছুরিকাহত সেই তৃণমূল কর্মীর মৃত্যু হল, অভিযোগ বিজেপির দিকে 
স্পার্ক মুভের মালিক হর্ষিত জোদ্দার এবং সুনীতা জোদ্দার এই র‍্যাম্প শোটির আয়োজন করেন। অনুষ্ঠানটি বিচারকে আসনে ছিলেন মনপ্রীত সিং, সিঞ্জিনি চৌধুরী, রাহুল গঙ্গোপাধ্যায় এবং রিষিন মণ্ডল। গোটা অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সপ্তমী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও গ্রুমার হিসেবে অংশ নিয়েছিলেন সিঙ্গিনী চৌধুরী এবং ফটোগ্রাফারের আসনে ছিলেন সোমনাথ হাজরা। শিশুদের মধ্যে প্রথম রানার আপে উঠে আসে ঐশী মণ্ডলের নাম এবং দ্বিতীয় রানার আপ হয় দিশানী বাছার। এছাড়াও কিশোরীদের মধ্যে প্রথম রানার আপ হন, আদ্রিকা বৈশ্য ও দ্বিতীয় রানার আপ হন নেহা সাহা।


প্রসঙ্গত, এই শোয়ের মাধ্যমেই স্বাধীনতা দিবসের দিন ‘স্পার্ক মুভে’র মালিক হর্ষিত জোদ্দার এবং সুনীতা জোদ্দার ‘স্পার্ক মুভ’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটিতে নাচ ও মডেলিং শেখানো হয়।

advt 19

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...