Saturday, April 4, 2026

পেগাসাস মামলায় কেন্দ্রকে সুপ্রিম নোটিশ, জাতীয় সুরক্ষার স্বার্থে পেগাসাস ব্যবহৃত: তুষার মেহতা

Date:

Share post:

পেগাসাস (Pegasus) মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিল শীর্ষ আদালত। মঙ্গলবার, আদালতে কেন্দ্র জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব তথ্য জনসমক্ষে আনা সম্ভব নয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Meheta) আদালতে জানান, *জাতীয় সুরক্ষার কারণে পেগাসাসের মতো সফটঅয়্যারের ব্যবহার করতেই হয়। তবে, সাধারণ ক্ষেত্রে প্রয়োগ হয় না।* ১০ দিন পর ফের এই মামলার শুনানি।

সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা মেনে নেন, জাতীয় সুরক্ষায় পেগাসাসের মতো সফটওয়ারের (Software) ব্যবহার করতে হয়।

 

সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে তুষার মেহতাকে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও তথ্য তাদের থেকে চাওয়া হচ্ছে না।কারণ সলিসিটর জেনারেলের মন্তব্য ছিল, পেগাসাসের মতো সফটওয়্যার সরকার কিনেছে কি না সে বিষয়টি প্রকাশ্যে আনলে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে। কিন্তু প্রস্তাবিত টেকনিক্যাল কমিটির সামনে তথ্য তুলে ধরতে কেন্দ্রের কোনও আপত্তি নেই।

 

সোমবারই প্রধান বিচারপতি এন ভি রামানা দুটি বিষয় জানতে চান। সরকার পেগাসাস ব্যবহার করেছে কি না যে কমিটি গঠন করা হবে, তাদের তদন্তের এক্তিয়ার কত দূর? সোমবারের শুনানিতে আদালতকে কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামা জমা দিয়ে জানানো হয়, বিশেষজ্ঞ কমিটি গড়ে পেগাসাস বিতর্কে তদন্ত করতে রাজি কেন্দ্র। সে ক্ষেত্রে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে ওই কমিটি। সলিসিটর জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “মামলাকারীরা জানতে চান সরকার পেগাসাস ব্যবহার করেছিল কি না। যদি তা না হয়ে থাকে তাহলে অন্য কেউ এই সফটওয়্যার ব্যবহার করেছে কি না? বিষয়টি হলফনামা দিয়ে জানাতে অসুবিধা কোথায়?” উত্তরে তুষার মেহতা জানান, পেগাসাস মামলা বেশি প্রকাশ্যে এলে জাতীয় সুরক্ষায় প্রভাব পড়বে”। তিনি আদালতকে জানান, কেন্দ্র কমিটি তৈরি করতে প্রস্তুত।

 

advt 19

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...