Friday, April 3, 2026

২০২২ সালে থেকে আইপিএল ১০ দলের, জানাল বিসিসিআই

Date:

Share post:

আট দলের আইপিএলের( Ipl) এটাই শেষ বছর। ২০২২ থেকে আইপিএল হতে চলেছে ১০ দলে। বুধবার এমনটাই জানালেন বিসিসিআইয়ের( Bcci) এক কর্তা। সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। আর চলতি বছরের এই আইপিএল হতে চলেছে ৮ দলের।

এদিন এক সংবাদসংস্থাকে বিসিসিআইয়ের সেই কর্তা বলেন,” প্রত্যেকে এখন আইপিএলের দিকে তাকিয়ে রয়েছে, যা সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। এটাই আইপিএলের শেষ মরশুম হবে যেখানে আটটি দল খেলবে। নিশ্চিতভাবে পরের বার থেকে ১০টি দল থাকবে। আমরা এই নিয়ে কাজ করছি।”

তবে কবে এই দুটো দলের নাম ঘোষণা হবে তা এখনও কিছু প্রকাশ‍্যে আনেননি তিনি। তবে সূত্রের খবর আগামী অক্টোবর মাসেই চুরান্ত করা হবে দুটি ফ্র‍্যাঞ্চাইজির নাম।

আরও পড়ুন:মানবিক মারিয়া আন্দ্রেচিক, শিশুর চিকিৎসার জন‍্য অলিম্পিক্সের পদক নিলামে তুললেন তিনি

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...