Tuesday, June 23, 2026

খরচ কমবে জ্বালানির, পরিবেশ বান্ধব সিএনজি-ডিজেল ডুয়েল বাসের উদ্বোধনে ফিরহাদ

Date:

Share post:

ফের চমক পরিবহন দফতরের (Transport Department) এবার পরিবেশ সচেতনতার বার্তা দিতে আবারও বাসের স্টিয়ারিং ধরলেন পরিবহণ মন্ত্রী (Transport Minister) ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আজ, বুধবার কলকাতায় উদ্বোধন হল প্রথম সিএনজি (CNG)ও ডিজেল (Diesel) চালিত ডুয়েল বাস পরিষেবা। উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল (Dilip Mondal)। উদ্বোধনের পর নিজেই কসবার (Kasba) পরিবহণ ভবন থেকে বাসটি চালিয়ে বের করেন রাস্তায়। জানা গিয়েছে, কলকাতা-আসানসোল (Kolkata-Asansol) লং রুটে চালানো হবে এই বাস। পরে অন্য রুটেও চালানো হবে।

আরও পড়ুন-২০২২ সালে থেকে আইপিএল ১০ দলের, জানাল বিসিসিআই

উদ্বোধন অনুষ্ঠানের পর ফিরহাদ হাকিম বলেন, “পেট্রল ডিজেলের দাম ক্রমশ বেড়েই চলেছে। এর থেকে মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায়, পরিবহন খরচ কমানো যায়, তার জন্য পরীক্ষা নিরীক্ষা আমরা চালিয়েই যাচ্ছি। কিছুদিন আগে একটা সিএনজি চালিত বাস উদ্বোধন করা হয়েছে। কিন্তু দূরপাল্লার ক্ষেত্রে শুধু সিএনজিতে যদি সমস্যা হয়, সে কথা মাথায় রেখে সিএনজি ও ডিজেল চালিত বাস আনা হল। পরীক্ষামূলকভাবে চালানো হবে। আর সফল হলে আরও বাস বাড়ানো হবে। তাই কেন্দ্রের মোদি সরকার যতই পেট্রল-ডিজেলের দাম বাড়াক, তাতে রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হবে না।”

আরও পড়ুন-বিচারপতি বিভি নাগরথনা হতে পারেন ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি

advt 19

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...