Saturday, June 13, 2026

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং

Date:

Share post:

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। এদিন তারা  ৩-০ গোলে হারাল সার্দান সমিতিকে( Southern Samity)। সাদা-কালো ব্রিগেডের হয়ে তিনটি গোল করেন নিকোলা স্টোজানোভিচ, শেখ ফৈয়াজ এবং আজারুদ্দন মল্লিক।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় মহামেডান স্পোর্টিং। ম‍্যাচের ১৫ মিনিটে গোল করে সাদা-কালো ব্রিগেডকে এগিয়ে দেন নিকোলা। এরপর ম‍্যাচের একের পর এক আক্রমণ চালায় মহামেডান। ম‍্যাচের ৪০ মিনিটে গোল করে সাদা-কালো ব্রিগেডকে ২-০ গোলে এগিয়ে দেন শেখ ফৈয়াজ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে মহামেডান স্পোর্টিং।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের ৮৩ মিনিটে মহামেডানের হয়ে তৃতীয় গোলটি করেন আজারুদ্দিন।

আরও পড়ুন:‘ভারতীয় হকি দলকে আরও ১০ বছর স্পনসর করবে ওড়িশা সরকার’: নবীন পট্টনায়ক

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...