Sunday, March 29, 2026

পর্নকাণ্ডে জামিন পেলেন রাজ কুন্দ্রা

Date:

Share post:

আপাতত কিছুদিন স্বস্তিতে রাজ কুন্দ্রা (Raj Kundra) । মুম্বই পুলিশ বারবার বিরোধিতা করায় জামিন ক্রমেই পিছিয়ে যাচ্ছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির(Shipa Shetty)স্বামী রাজ কুন্দ্রার। কিন্তু শেষ পর্যন্ত বোম্বে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে রাজকুন্দ্রাকে । পর্ন কাণ্ডে অন্যতম অভিযুক্ত রাজ কুন্দ্রার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৫ শে আগস্ট বুধবার ।

পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা । মুম্বই পুলিশের বারবার বিরোধিতায় জামিন নাকচ হয়ে যাচ্ছিল রাজ কুন্দ্রার । মুম্বই পুলিশের দাবি ছিল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তিনি । জামিন পেলে বরাবরের জন্য বিদেশে পালিয়ে যেতে পারেন। নাহলে সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারেন । কিন্তু শেষ পর্যন্ত বোম্বে হাইকোর্ট রাজ কুন্দ্রাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।

advt 19

 

Related articles

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...