Saturday, March 14, 2026

অলিম্পিক্সে রুপোজয়ী রবি কুমার দাহিয়ার নামে বিদ‍্যালয় দিল্লি সরকারের

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) রুপোজয়ী ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়াকে( Ravi kumar Dahiya) বিশেষ ভাবে সম্মানিত করল দিল্লি সরকার। মঙ্গলবার দিল্লি সরকারের তরফ থেকে রবি কুমারের নামে নামাঙ্কিত করা হল তাঁর ছোট বেলার বিদ্যালয়কে। ছোটবেলায় আদর্শনগরের রাজকীয় বাল বিদ্যালয়ে পড়তেন রবি কুমার দাহিয়া। বুধবার সেই স্কুলের নাম বদলে রাখা হল, রবি দাহিয়া বাল বিদ্যালয়। এই সম্মান পেয়ে আপ্লুত রবি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া সহ অনেকে।

এই নিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী বলেন “খুবই গর্বের বিষয় যে দিল্লির সরকারি বিদ্যালয়ের এক প্রাক্তনী, ভারতের হয়ে অলিম্পিক পদক জিতেছেন। রবি দাহিয়ার একটি বড় ছবি স্কুলে লাগানো হবে যাতে ছোট শিশুরা অলিম্পিকের স্বপ্নে উদ্বুদ্ধ হয় এবং আমাদের গর্বিত দেশে আরও সাফল্য আনে। দিল্লির বিদ্যালয়গুলিতে প্রতিটি স্তরে খেলাধুলোকে বাধ্যতামূলক করার চিন্তা ভাবনা করা হচ্ছে। দিল্লি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেধে একটি নতুন ক্রীড়াপ্রতিষ্ঠানও গড়ে তোলা হবে।”

এদিকে এই সংবর্ধনা পেয়ে রবি বলেন,” অলিম্পিক্সে পদক জেতার জন্য আমি কৃতজ্ঞ দিল্লি সরকারের কাছে। বিভিন্ন সময়ে ধারাবাহিক ভাবে অর্থের জোগান দিয়েছে সরকার।”

আরও পড়ুন:২০২২ সালে থেকে আইপিএল ১০ দলের, জানাল বিসিসিআই

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...