Saturday, April 4, 2026

নালার স্রোতে ভেসে গিয়েও শেষমেশ প্রাণ ফিরে পেল হস্তী শাবক

Date:

Share post:

চা বাগান দিয়ে নালা পারাপার করতে গিয়েই জলের স্রোতে ভেসে গেল একটি হস্তী শাবক। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে ডুয়ার্সের বিন্নাগুড়ি এলাকায়। হস্তী শাবকটি পড়ে যাওয়ায় এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেন।ঘটনাস্থলে তারা পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় হস্তী শাবকটিকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ“পালিয়ে বিয়ে” তিন সন্তানের মা চন্দনা বাউরির! “ফেক নিউজ”, দাবি বিজেপি বিধায়কের
বুধবার রাত থেকে একটানা বৃষ্টির কারণে নালাগুলি খরস্রোতা হয়ে উঠেছে। এমনিতেও সারা বছর জল থাকে না। তবে বর্ষাকাল এলেই নালাগুলিতে জল ভরে থাকে এবং স্রোতও থাকে বেশ ভালোই।আজ সকালে হাতির দলটি পেরিয়ে গেলেও শাবক হাতিটি একপ্রকার ভেসে যাচ্ছিল। বারবার চেষ্টা করেও শাবকটি তুলতে পারছিল না শাবকটির মা। উল্টে স্রোতে ভেসে গিয়ে নালার পাশে আটকে পড়ে। সেখান থেকে বনকর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় শাবকটিকে উদ্ধার করে।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার শুভাশীষ রায় জানান, বর্তমানে শাবক হাতিটি তার মায়ের সঙ্গে এয়ারফিল্ডে রয়েছে। গোটা হাতির দলটির ওপর নজর রাখছে বনকর্মীরা। সন্ধ্যের পর সেটিকে ফের একবার জঙ্গলে ফেরত পাঠানো হবে।

advt 19

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...