Saturday, April 4, 2026

তালিবান দখলের পর ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

Date:

Share post:

তালিবানরা দখল নেওয়ার পরই তছনছ হয়ে গিয়েছে আফগানিস্তান।চলছে অস্তিত্ব দখলের লড়াই। এরই মধ্যে পরপর দু’বার কেঁপে উঠল আফগানিস্তান। মঙ্গলবারের পর বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিটে কেঁপে উঠে আফগানিস্তানের বরাজক থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে খিঞ্জ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫।

আরও পড়ুন: আফগানিস্তানে আটকে বাংলার ছেলে মেয়েরা,চিন্তায় ঘুম নেই পরিবার পরিজনদের

কাবুল থেকে প্রায় ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল অবস্থিত। যদিও এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রসঙ্গত এর আগে মঙ্গলবার আফগানিস্তানের ভূমিকম্প অনুভূত হয়। ফৈজাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিট নাগাদ অনুভূত হয়েছিল কম্পন। তালিবান দখলের পর এনিয়ে পরপর দু’বার আফগানিস্তানে ভুমিকম্প অনুভূত হল।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...