Tuesday, March 31, 2026

এবার মেদিনীপুরে ধৃত ভুয়ো আইপিএস

Date:

Share post:

ফের হদিশ ভুয়া আইপিএস অফিসারের। এবার ঘটনা মেদিনীপুরের। ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ গ্রেফতার মেদিনীপুর শহরের এক যুবক। নাম সৌমকান্তি মুখোপাধ্যায়। নীলবাতি লাগানো গাড়িতে ঘোরাফেরা করতো সে। সোশাল সাইটে আইপিএস অফিসারের পোশাকে একাধিক পোস্ট।

আরও পড়ুন- জেএনইউতে এবার মিলবে ডাক্তারি পড়ার সুযোগ , থাকবে অত্যাধুনিক হাসপাতালও

পুলিশ সূত্রে খবর, ধৃত সৌম্যকান্তি মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হয়েছে আইপিএস ব্যাজ, টুপি, আইডি-সহ রিভলভার রাখার হোল্ডারও। মেদিনীপুররে বাসিন্দা তাপস বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তি কোতয়ালি থানায় অভিযোগ জানান। তাঁরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ভুয়ো আইপিএস সৌমকান্তিকে।

পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, “আইপিএস অফিসার হিসেবে তৈরি করার জন্য একাধিকবার ইউপিএসসি-সহ বিভিন্ন পরীক্ষায় বসেছিলেন ওই যুবক। সেখানে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল। এরপর কম সময়ে টাকা রোজগার করতে এই পথ অবলম্বন করেন।”

advt 19

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...