Wednesday, June 24, 2026

পিছল রঞ্জি ট্রফি, জানাল বিসিসিআই

Date:

Share post:

পিছিয়ে দেওয়া হল রঞ্জি ট্রফি( Ranji trophy)। বিসিসিআইয়ের( Bcci) নতুন সূচি অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ( syed mushtaq ali trophy) এবং বিজয় হাজারে ট্রফির (vijay hazare trophy) পর আয়োজিত হবে রঞ্জি ট্রফি। আগে ঠিক ছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফি শেষ হওয়ার পরই আয়োজিত হবে রঞ্জি ট্রফি। তারপর আয়োজিত হবে বিজয় হাজারে ট্রফি। কিন্তু বৃহস্পতিবার যে সূচি প্রকাশ করেছে বিসিসিআই, তাতে মুস্তাক আলি এবং বিজয় হাজারের পরই হবে রঞ্জি ট্রফি। বিজয় হাজারে ট্রফির আগে রঞ্জি ট্রফি আয়োজনে সিএবি-সহ বেশ কিছু রাজ্য আপত্তি জানিয়েছিল। সেই কারণেই সূচিতে বদল আনল বিসিসিআই।

বিসিসিআইয়ের নতুন সূচি অনুযায়ী ২৭ অক্টোবর থেকে শুরু হবে মুস্তাক আলি ট্রফি। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। বিজয় হাজারে ট্রফি শুরু হবে ১ ডিসেম্বর থেকে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। রঞ্জি ট্রফি শুরু হবে ২০২২ সালের ৫ জানুয়ারি। চলবে ২০ মার্চ অবদি। অনুর্ধ্ব-১৯ মহিলা দলের একদিনের ক্রিকেট দিয়ে শুরু হবে এ বারের ঘরোয়া মরশুম। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...