Thursday, June 4, 2026

টার্গেট ২০২৪: আগামিকাল ভার্চুয়াল বৈঠকে মমতা-সোনিয়াসহ বিরোধীরা

Date:

Share post:

পাখির চোখ ২০২৪। দিল্লি সফরে গিয়ে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছিলেন সংসদের অধিবেশন শেষ হয়ে গেলে বিজেপি-বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলি নিজেদের মধ্যে কথা বলবে, বৈঠক করবে। সেইমতো, শুক্রবার অ-বিজেপি (Bjp) দলগুলি একসঙ্গে বৈঠক বসছে। মধ্যমণি অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে ভার্চুয়ালি। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ছাড়াও শরদ পাওয়ার (Sharad Power), অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্যান্য মোদি-বিরোধী নেতৃত্বের যোগ দেওয়ার কথা।

সংসদের অধিবেশন চলাকালীন উভয়পক্ষে পেগাসাস-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা। সংসদে অনেক ক্ষেত্রে নেতৃত্বের দিয়েছে তৃণমূল। বেশ কয়েকবার নিজেদের মধ্যে বৈঠকও করেছেন বিরোধী নেতৃত্ব। সংসদের বাইরেও প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। কিছু বিষয়ে তৃণমূল কংগ্রেস পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে, বিজেপি বিরোধিতায় বাকি দলগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে কোনও আপত্তি নেই। কোন দল নেতৃত্ব দেবে সেটা নিয়েও খুব একটা মাথাব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, তিনি কর্মী হয়ে কাজ করতে চান। এই অবস্থায় শুক্রবার দুপুরে বিরোধীদের ভার্চুয়াল বৈঠকে একসঙ্গে সবাই সিদ্ধান্ত নিতে পারেন কীভাবে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যায় এবং বিজেপির বিরোধিতায় একযোগে পথ চলা যায়। তবে এখুনি জোট ফর্মুলা চূড়ান্ত হয়ে যাবে এমনটা নাও হতে পারে। কিন্তু একসঙ্গে বাকিদের নিয়ে পথ চলা শুরু করা যেতেই পারে। এক্ষেত্রে অবশ্যই নজর কাড়বেন বাংলার মুখ্যমন্ত্রী। কোন ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে ২০২৪কে টার্গেট করে এগোতে হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে। আন্দোলনের হাতিয়ার কী হতে পারে? কোন পথে আন্দোলন হবে? কীভাবে এগোনো? হবে তা নিয়ে আলোচনা করবেন বিরোধীদলের নেতানেত্রীরা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন- সেদিকে নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- কুরেশির গলায় তালিবানের প্রশংসা, জঙ্গিগোষ্ঠীকে সমর্থন পাকিস্তানের! advt 19

 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...