Friday, April 3, 2026

চুক্তি জোট অব‍্যাহত ইস্টবেঙ্গলে, মধ‍্যস্থতাকারীদের উত্তরের অপেক্ষায় কর্তারা

Date:

Share post:

চুক্তি জোট অব‍্যাহত ইস্টবেঙ্গলে ( EastBengal)। আজও মিটল না বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের ( Sree Cement )সঙ্গে চুক্তি জোট। মধ‍্যস্থাকারীদের সঙ্গে বৈঠক হওয়ার পরই স্থগিত করা হয় ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকারী কমিটির বৈঠক। বৈঠক। মধ‍্যস্থতাকারীদের উত্তরের অপেক্ষায় লাল-হলুদ কর্তারা।

শুক্রবার বেলায় মধ‍্যস্থতাকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন ক্লাব কর্তারা। সূত্রের খবর সেই বৈঠকে রিলায়েন্স কর্তারা সহ আরও বেশ কিছু প্রশাসনিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রায় চার ঘন্টা ধরে চলে এই বৈঠক। সেই বৈঠকে নিজের যাবতীয় বক্তব্য তুলে ধরেন ক্লাব কর্তারা। এবং মধ‍্যস্থতাকারীদে উত্তরের অপেক্ষায় লাল-হলুদ কর্তারা। এদিন লাল-হলুদের এক কর্তা বলেন, “বৈঠকে আমরা আমাদের সব কথা বলেছি।ওরা বলেছে এক দু’দিনের মধ‍্যে জানাবে।” এদিকে মধ‍্যস্থতাকারীদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরই বাতিল করে দেওয়া হয় সন্ধ্যায় কার্যকারী কমিটির বৈঠক।

গত সোমবারই মুল চুক্তিপত্র ক্লাব কর্তাদের পাঠিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট। গতকাল  চুক্তি বিষয় নিয়ে কার্যকারী বৈঠকে বসে ক্লাব তাঁবুতে। কিন্তু সেই বৈঠকের মাঝে মধ্যস্থতাকারীদের ফোন পেয়ে বৈঠক থেমে গিয়েছিল। তখন মনে হয়েছিল, এ বার বোধহয় বেরোবে রফাসূত্র। কিন্তু কোথায় কি? এদিন বিকেলের পর আবারও সেই একই ছবি।  চুক্তি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকেও মিলল না কোনও রফাসূত্র। বৈঠক শেষ পর্যন্ত নিষ্ফলা।

আরও পড়ুন:চোটের কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত‍্যাহার করে নিলেন রাফায়েল নাদাল

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...