Tuesday, June 9, 2026

রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের প্রধান সচিব অর্ণব রায়ের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতায় প্রয়াত হয়েছেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের প্রধান সচিব অর্ণব রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। বরিষ্ঠ আইএএস কর্তার অকাল প্রয়াণে শোকবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মর্মান্তিক! মহারাষ্ট্রে ট্রাক উল্টে মৃত্যু ১২ জন শ্রমিকের
শোকবার্তায় তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিব অর্ণব রায়ের অকাল প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। অর্ণব রায় তাঁর কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। সৎ, মিতভাষী, সদালাপী, রসবোধসম্পন্ন এবং দক্ষ আধিকারিক অর্ণববাবুকে আমরা চিরদিন মনে রাখব। অর্ণবকে আমি অত্যন্ত স্নেহ করতাম। তাঁর প্রয়াণ এ রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। আমি অর্ণব রায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকার তাঁর পরিবারের পাশে সব সময়ে থাকবে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’
রাজ্যের একাধিক দফতরের দায়িত্বভার সামলেছেন প্রয়াত আধিকারিক ।

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...